সাদ,ইন্টারন্যাশনাল ডেস্ক:মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই’র সাবেক গুপ্তচর রবার্ট লেভিনসন ইরানে আটকাবস্থায় মারা গেছেন বলে তার পরিবারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, লেভিনসন বহু বছর আগে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে ইরান ত্যাগ করেছেন।
রবার্ট লেভিনসন ২০০৭ সালে ইরানে অবস্থানকালে নিখোঁজ হয়ে যান। তিনি একজন অবসরপ্রাপ্ত মার্কিন চাকুরিজীবীর পরিচয়ে ইরানে প্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন।মার্কিন বার্তা সংস্থা এপি ২০১৩ সালে খবর দেয়, লেভিনসন নিজের পরিচয় গোপন করে ইরানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পক্ষে কাজ করছিলেন।
সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, নির্ভরযোগ্য দলিলপ্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে, লেভিনসহ বহু বছর আগে ইরান ত্যাগ করেছেন এবং তার ইরান ত্যাগের বিষয়টি তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও স্বীকার করে নিয়েছেন।তাকে খুঁজে না পাওয়ায় মুসাভি লেভিনসনের পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেভিনসন ইরান ত্যাগ করার পর কোথায় গেছেন তা জানার জন্য তেহরান গত কয়েক বছর ধরে ব্যাপক চেষ্টা চালিয়েছে; কিন্তু তার জীবিত থাকার কোনো প্রমাণ খুঁজে বের করতে পারেনি।
মুসাভি বলেন, মার্কিন সরকার যদি লেভিনসনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে থাকে তাহলে তার উচিত বিষয়টি নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করে ও মৃত ব্যক্তির পরিবারের অনুভূতির অপব্যবহার না করে তার মৃত্যুর বিষয়টি ঘোষণা করা।
ময়মনসিংহ সংবাদদাতা, ময়মনসিংহে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের বহিষ্কৃত সম্পাদক অ্যাডভোকেট অমিত চন্দ্র সাহা ওরফে অমিত হাসান দীপুর বিরুদ্ধে তার এক নারী সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সাদ,ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ জানিয়েছে, সারাবিশ্বে বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার শতকরা ৭০ ভাগের মৃত্যু হয়েছে ইউরোপে। হু’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, সারা বিশ্বে যত মানুষ করোনা ভইরাসে আক্রান্ত হয়েছে তার শতকরা ৬০ ভাগ ইউরোপে হয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুসারে, করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত ইউরোপে ১৫,৫০০ মানুষ মারা গেছেন যার মধ্যে শুধুমাত্র ইতালিতেই মারা গেছেন ৮,১৬৫ জন। এর পরে রয়েছে স্পেন। সেখানে মারা গেছে ৪,৮৯ জন। ইউরোপে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ দেশটিতে মারা গেছে ১৩৩১ জন। এছাড়া ইউরোপে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে দু লাখ ৬৮ হাজার ১৯১ জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং বর্তমানে সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে।
সাদ,ইন্টারন্যাশনাল ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের ২০ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে তুরস্কের প্রসিকিউটররা। অভিযুক্তদের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই ঘনিষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। বুধবার ইস্তানবুলের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সাংবাদিক জামাল খাশোগি ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার ইস্তানবুলের চিফ প্রসিকউটর ইরফান ফিদান এক বিবৃতিতে জানান, রাজ পরিবারের সাবেক উপদেষ্টা সৌদ আল কাহতানি ও সাবেক গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল আ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন