৮১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করোনা আক্রান্তের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেল আমেরিকা
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
-
সাদ,ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনসহ বিশ্বের সব দেশকে ছাড়িয়ে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে শীর্ষে অবস্থান করছে আমেরিকা। দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১৭ হাজারের বেশি মানুষকে। সবমিলিয়ে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৯১ জন।
আমেরিকার জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। এর মধ্যে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ জন। এরপরই আছে ইতালি, সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮০ হাজার ৫৮৯ জন।
তবে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা আট হাজার ২১৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭২৩ জন। ইতালির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে মারা গেছেন অন্তত ৪ হাজার ৩৬৫ জন। ৩ হাজার ২৯১ জন হারিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীন। আর আমেরিকায় করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় এক হাজার ৩০০ জন।
এদিকে গতকাল বৃহস্পতিবার নতুন এক গবেষণায় বলা হয়েছে, কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চললেও করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আগামী চার মাসে আমেরিকায় মৃতের সংখ্যা ৮১ হাজারে পৌঁছাতে পারে।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যলুয়েশন ইনস্টিটিউটের এক গবেষণা অনুযায়ী, আগামী এপ্রিল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন দুই হাজার ৩০০ মানুষ কোভিড-১৯ রোগে মারা যেতে পারে।
অন্যদিকে, করোনা পরিস্থিতি সামাল দিতে মার্কিন সিনেট দুই ট্রিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা বিল পাস করেছে। বুধবার (২৫ মার্চ) সিনেটের এক সভায় অনেক আলাপ আলোচনার পর ৯৬-০ ভোটে বিলটি পাস হয়। বিশাল অংকের অর্থ সহায়তার এ বিলটি অনুমোদনের জন্য এবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়েছে। বিলটি আইনে পরিণত হলে এটিই হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রণোদনা
ময়মনসিংহ সংবাদদাতা, ময়মনসিংহে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের বহিষ্কৃত সম্পাদক অ্যাডভোকেট অমিত চন্দ্র সাহা ওরফে অমিত হাসান দীপুর বিরুদ্ধে তার এক নারী সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সাদ,ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ জানিয়েছে, সারাবিশ্বে বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার শতকরা ৭০ ভাগের মৃত্যু হয়েছে ইউরোপে। হু’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, সারা বিশ্বে যত মানুষ করোনা ভইরাসে আক্রান্ত হয়েছে তার শতকরা ৬০ ভাগ ইউরোপে হয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুসারে, করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত ইউরোপে ১৫,৫০০ মানুষ মারা গেছেন যার মধ্যে শুধুমাত্র ইতালিতেই মারা গেছেন ৮,১৬৫ জন। এর পরে রয়েছে স্পেন। সেখানে মারা গেছে ৪,৮৯ জন। ইউরোপে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ দেশটিতে মারা গেছে ১৩৩১ জন। এছাড়া ইউরোপে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে দু লাখ ৬৮ হাজার ১৯১ জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং বর্তমানে সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে।
সাদ,ইন্টারন্যাশনাল ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের ২০ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে তুরস্কের প্রসিকিউটররা। অভিযুক্তদের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই ঘনিষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। বুধবার ইস্তানবুলের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সাংবাদিক জামাল খাশোগি ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার ইস্তানবুলের চিফ প্রসিকউটর ইরফান ফিদান এক বিবৃতিতে জানান, রাজ পরিবারের সাবেক উপদেষ্টা সৌদ আল কাহতানি ও সাবেক গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল আ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন